গ্রাহক হোন

বাংলা ও বাঙালির চিন্তাভাবনার সঙ্গী হতে জর্নালের সংযোগনীড়ের গ্রাহক হোন।

Subscribe to familiarize yourself with Bangla and Bangali.

সূচি / Content


প্রবন্ধ / Articles












ছবির কথা

পোশাক কি স্বাধীনতার প্রকাশ নাকি ব্যক্তিত্বের নির্ধারক করে? যখন একজন নারী নিজের কথা বলে, তখন কি তার বক্তব্যের আগে তাকে তার পোশাক দিয়ে বিচার করতে হবে? "শালীন পোশাক" বা "অশালীন পোশাক" শব্দগুলো কতটুকু ন্যায্য? এ কেমন সামাজিকতা? বাংলাদেশের সমাজে নারীর পোশাক নিয়ে আলোচনা শুরু হতেই দুটি দিকে সবচেয়ে বেশি ফোকাস করা যায়। একটি সমাজ থেকে দেওয়া অনুশাসন, অপরটি নারীর চিন্তার জায়গা। "শব্দ" বা সম্বোধনগুলো কত সহজে একজন নারীর ব্যক্তিত্বকে আঘাত করে! পোশাক আর তার অভিব্যক্তির গণ্ডি পুরুষতান্ত্রিক চিন্তার একটা চিত্র রয়েছে। আবার পোশাক নিয়ে তাকে বিভ্রান্ত করে রাখার প্রবণতাও রয়েছে। কিছু নারী গোঁড়া মানসিকতার পোশাক ধর্মীয় অনুশাসনের সঙ্গে যুক্ত করেছে। এর ফলে নারী কী পরবে, কী পরবে না, তা ঠিক করে দেওয়ার এক অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে। বর্তমানে এই সমাজে একজন নারীর অশালীনতা হচ্ছে দেখা যায় তার পোশাকের গভীরতার উপর নির্ভর করে। আমার বেশিরভাগ পেইন্টিং-এ আমি এই সমাজ পোশাকের উপর ভিত্তি করে নারীর যে দৃষ্টিভঙ্গি তৈরি করে তা তুলে ধরার চেষ্টা করেছি। আর ছবিটি আমি এ বছরই ক্যানভাসে অ্যাক্রেলিক রং দিয়ে করেছি।
Sumana Akter

গ্রাহক হোন

বাংলা ও বাঙালির চিন্তাভাবনার সঙ্গী হতে জর্নালের সংযোগনীড়ের গ্রাহক হোন।

Subscribe to familiarize yourself with Bangla and Bangali.