লেখক


প্রচ্ছদশিল্পী


অনুবাদক


Contributors


আফসান চৌধুরী গবেষক, অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণায় নিয়োজিত এবং বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত। ইতিহাস চর্চার পাশাপাশি তিনি একাধিক ভাষায় গল্পও লিখেছেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশ ১৯৭১ (২০০৭); (সম্পাদনা) গ্রামের একাত্তর (২০১৯)।

আহমদ শরীফ (১৯২১-১৯৯৯): বাংলাদেশের একজন প্রখ্যাত চিন্তাবিদ, গবেষক এবং বাংলা সাহিত্যের অধ্যাপক। মধ্যযুগের বাংলা সাহিত্য বিষয়ে গবেষণা ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার জন্য তিনি উভয় বাংলায় অত্যন্ত সমাদৃত। বাংলা ও বাঙালি বিষয়ে তাঁর একাধিক উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বিচিত চিন্তা (১৯৬৮); বিশ শতকে বাঙালি (১৯৯৮)।

অরুণাভ রাহারায় কবি। বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। তাঁর প্রকাশিত একাধিক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সবুজ পাতার মেঘ (২০১০); পাখি পড়া গ্রাম (২০২৫)।

অদিতি ফাল্গুনী গল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক। সাহিত্য কর্মের জন্য পুরস্কৃত। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ ইমানুয়েলের গৃহপ্রবেশ (১৯৯৯); নোবেল বিজয়ী কোরীয় লেখিকা হান কাংয়ের’ দ্য ফ্রুট অব মাই ওম্যান’-এর অনুবাদ আমার নারীর ফল (২০২৪)।

বেবী সাউ কবি, প্রাবন্ধিক এবং গবেষক। কবিতা, প্রবন্ধ এবং অনুবাদ মিলিয়ে প্রকাশিত গ্রন্থ একাধিক। সাহিত্যকর্মের জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কৃত্তিবাসসহ নানা পুরস্কারে সম্মানিত।

হামিরউদ্দিন মিদ্যা গল্পকার। নিম্নবর্গের কথাকার হামিরউদ্দিন কৃষিকাজ, গৃহকর্ম. পরিযায়ী শ্রমিকের মতো নানাবিধ কায়িকশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেছেন। সাহিত্যকর্মের জন্য ভারতের সাহিত্য অকাদেমি যুব পুরস্কারসহ নানাবিধ সম্মাননা পেয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে আজরাইলের ডাক (২০১৯); পঁচিশটি গল্প (২০২৫)।

হাসনারা খাতুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।

হিন্দোল নন্দী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর পর্ব শেষ করে উচ্চতর শিক্ষার জন্য বর্তমানে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

জয়ন্তকুমার মুখোপাধ্যায় সঙ্গীত বিষয়ক লেখালেখি ছাড়াও অনুবাদ ও ওরিগামির ব্যাপারে আগ্রহী। তিনি বাংলা জর্নাল-এর সম্পাদনা সহযোগী। ভারতীয় সঙ্গীতকোষ-এর দ্বিতীয় সংস্করণ (১৯৮৪) তাঁর সম্পাদনায় হয়েছে। সম্প্রতি তাঁর সংযোজিত সুরে রবীন্দ্রনাথের ২৫টি সুরহীন গানের একটি স্বরলিপির বই প্রকাশিত হয়েছে।

মাহবুবা খানম সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও আবৃত্তির অনুরাগী। অন্টারিও প্রদেশের নায়াগ্রা এলাকার সরকারি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে দীর্ঘদিন চাকরি করার পর বর্তমানে থরল্ড শহরে অবসর জীবনযাপন করছেন।

মণিদীপা সান্যাল কবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক। তাঁর প্রকাশিতএকাধিক গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ব্রহ্মকমল (১৯৯২); দর্শনসংক্রান্ত দ্য ওয়েব অব্‌ বিলিফ (২০০৬)।

মীরাতুন নাহার লেখক, দোলন চাঁপা নামক সাহিত্য পত্রিকার সম্পাদক। কলকাতার ভিক্টোরিয়া কলেজে দীঘদিন দর্শন শাস্ত্রে অধ্যাপনা করেছেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে দর্শন বিষয়ক আদার মাইন্ডস: অ্যানালজিক্যাল আর্গুমেন্ট রিভিজিটেড (২০০২); সংস্কারপন্থী সাহিত্যস্রষ্টা রোকেয়া (২০২৫)।

মৃত্তিকা চাকমা কবি, নাট্যকার। চাকমা ভাষার অন্যতম লেখক হিসেবে সমাদৃত। সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমিসহ নানা পুরস্কার পেয়েছেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে একজুর মান্নেক (১৯৮৮); কোজপানার গঙ (২০২৫)।

রিঙ্কু দাস বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের পিএইচডি গবেষক। আগ্রহের জায়গা বাংলা লোকসাহিত্য ও আধুনিক বাংলা কথা সাহিত্য। তাঁর প্রকাশিত গ্রন্থ বাংলা উপন্যাসে লোকজ উপাদান (২০২৪)।

শিবব্রত বর্মন কথাসহিত্যিক, অনুবাদক। সাংবাদিকতা পেশায় জড়িত। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে বানিয়ালুলু (২০১৯); উপন্যাস শোধ (২০২৫)।

শীর্ষাঙ্কর বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কগনিটিভ সায়েন্স-এ পিএইচডি গবেষক। তিনি লিঙ্গসাম্যের অধিকার তথা রূপান্তরকামী মানুষের অধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তাঁর লেখা দর্শন বিষয়ক নানা সাময়িকী এবং সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।

শিশির ভট্টাচার্য্য ভাষাবিজ্ঞানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক। ভাষা ও ব্যাকরণ ছাড়াও নানা বিষয়ে তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে সঞ্জননী ব্যাকরণ (১৯৯৮); কাঠগড়ায় রবীন্দ্রনাথ (২০২২)।

সুমী সিকানদার কবি ও গল্পকার। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ এসো হাত ধরো (২০১১); গল্পগ্রন্থ সব গল্প অপরের (২০১৮)।

শ্রীদীপ ভট্টাচার্য শিব নাদার বিশ্বদ্যালয়ে সমাজতত্ত্বের অধ্যাপক। শিক্ষায়তনিক ও সাহিত্য সংক্রান্ত লেখালেখি করে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কনজুমারিস্ট এনকাউন্টারস: ফ্লার্টিং উইথ থিংস অ্যান্ড ইমেজেস (২০২০) ; কাব্যগ্রন্থ আমি (ও) পণ্য (২০২১)।

তুষার চক্রবর্তী বিজ্ঞান বিষয়ক লেখক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি, কলকাতায় দীর্ঘদিন ধরে জিন-বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ জিন: ভাবনা, দুর্ভাবনা (২০০৯)।

তুষার গায়েন কবি, প্রাবন্ধিক। যৌথভাবে সম্পাদনা করেছেন অধুনান্তিক বাংলা কবিতার ইংরেজি অনুবাদ সংকলন পোস্টমডার্ন বাংলা পোয়েট্রি, টুথাউজেন্ড থ্রি। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ নীলভবহ্রদ (১৯৯৭); কাটা করোটির ছায়াপথে (২০২২)।

জহির রায়হান (১৯৩৫-১৯৭২): প্রখ্যাত চলচ্চিত্রকর, ঔপন্যাসিক ও গল্পকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’-এর জন্য তিনি দেশে বিদেশে সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে শেষ বিকেলের মেয়ে (১৯৬০); বরফ গলা নদী (১৯৬৯)।

Cover Artist


সুমনা আকতার শিল্পী। চারুকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এ। খণ্ডকালীন শিক্ষক হিসেবে অনেক বছর কাজ করেছেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে। বর্তমানে তিনি চিত্রাঙ্কন ছাড়াও পারফরমেন্স আর্ট, ভিডিও আর্ট ও স্থাপনা শিল্পের চর্চায় নিয়োজিত।

Translator


আলমগীর মোহাম্মদ লেখক ও অনুবাদক। পেশায় ইংরেজির অধ্যাপক। তাঁর প্রকাশিত একাধিক অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে পরদেশী একশো কবিতা (২০২০); পিয়াস মজিদের কাব্যগ্রন্থের অনুবাদ নিউ নর্মাল অ্যান্ড আদার পোয়েমস্‌ (২০২৫)।

আশাধন চাকমা কবি ও অনুবাদক। বাংলা একাডেমি চাকমা সাহিত্য সম্পাদনা পর্ষদের সদস্য। তাঁর অনুবাদ, কবিতা ও প্রবন্ধ বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

শওকত মোস্তফা অবসরপ্রাপ্ত সরকারি আমলা। চট্টগ্রামের ঐতিহাসিক পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব যেখানে বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ও তাঁর দল আক্রমণ করেছিল তারই নিকটস্থ বিদ্যাপীঠে শওকত তাঁর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেছেন।

ভি. রামস্বামী কথাসাহিত্য ও অন্যবিদ রচনার অনুবাদক। তিনি কলকাতাবাসী। মূলধারার বাইরের প্রান্তিক লেখকদের কাজ অনুবাদের ব্যাপারে তাঁর আগ্রহ। তাঁর সাম্প্রতিক প্রকাশিত বই মোহাম্ম্দ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-র অনুবাদ ট্যাগোর নেভার এইট হিয়ার (২০২৫)।