একজন আঙুল উঁচিয়ে খেঁকিয়ে বলে, কলমা জানতা? দু'বোন মাথা নাড়ে। ---পড়। দু'বোনের হাত থমকে যায়। গড়গড়িয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদের রসুলুল্লাহা্। ---শাবাশ।
একজন আঙুল উঁচিয়ে খেঁকিয়ে বলে, কলমা জানতা?

দু'বোন মাথা নাড়ে।

---পড়।

দু'বোনের হাত থমকে যায়। গড়গড়িয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদের রসুলুল্লাহা্।

---শাবাশ।

ওরা উল্লাসে আকাশের দিকে গুলি ছোড়ে। আমিনা ও মদিনা পলকহীন দৃষ্টিতে তিনজন সৈনিকের মুখে ধর্ষণের আনন্দ দেখতে পায়। ওরা জোরে জোরে কলমা পড়তে থাকে। ওরা ভুলে যায় ওদের রক্তক্ষরণের কথা এবং ভুলে যায় ওষুধবিহীন অবস্থার কথা। ...একসময় ওরা দেখতে পায় ওরা হাঁটতে পারছে না --- ওদের হাঁটু ভেঙে যাচ্ছে। তখন তিন সৈনিক ওদের পিঠে করে ক্যাম্পে নিয়ে আসে। বহুত খুবসুরত লাড়কি...
সাবস্ক্রাইব করুন বা কিনুন
সম্পূর্ণ লেখাটি পড়তে এবং স্বাধীন বাংলা সাহিত্যকে সমর্থন করতে, এই লেখাটি কিনুন বা সম্পূর্ণ জার্নাল আর্কাইভ উন্মুক্ত করুন।