গারো পাহাড়ের দেশে দিঘি কাটা হবে রানি কমলার ইচ্ছেয়। রানি তাই সুতো কাটছেন। সাত দিন পার হয়ে গেল। রানি কমলার সুতোকাটা শেষ। সুতো বেড় দিয়ে এগার বিঘের মতো জমি বেরিয়ে এল।
গারো পাহাড়ের দেশে দিঘি কাটা হবে রানি কমলার ইচ্ছেয়। রানি তাই সুতো কাটছেন। সাত দিন পার হয়ে গেল। রানি কমলার সুতোকাটা শেষ। সুতো বেড় দিয়ে এগার বিঘের মতো জমি বেরিয়ে এল। খুঁটো পুঁতে পুঁতে জমির সীমানা নির্দিষ্ট করা হল। খুঁটো পোঁতার পর আন্দাজ করা যেতে লাগল কত বড়ো হতে পারে সেই দিঘি। এদিক ওদিক দেখা যায় না, দক্ষিণ দেশে সমুদ্র যেমন হয় তেমনি হবে হয়তো। জমিতে দিঘি কাটার আদেশ হয়েছে। কামারের ঘরে কুদ্দাল তৈরি আরম্ভ হয়েই গিয়েছিল সুতো কাটার সময়েই, আর ঘরামি ঝুড়ি বাঁধতে আরম্ভ করেছিল কামারের কাছে খবর পেয়ে। আর ঘরামি তার ঝুড়ি কেনাবেচার জন্য একে ওকে বলতে থাকে। পুকুর কাটিয়ে জনমজুরের দল আসতে লাগল আশপাশের....
সাবস্ক্রাইব করুন বা কিনুন
সম্পূর্ণ লেখাটি পড়তে এবং স্বাধীন বাংলা সাহিত্যকে সমর্থন করতে, এই লেখাটি কিনুন বা সম্পূর্ণ জার্নাল আর্কাইভ উন্মুক্ত করুন।