কোকনদবর্ণ দিনকর উদিত পূর্ব গগনে। চক্রবাক ও চক্রবাকী তাই কণ্ঠময় গিরিলোক জাগরণে। সে আহ্বানে ধ্বনিময় অলকানন্দা ধারা। ঋষিবৃন্দ করবারিতে প্রার্থনামগ্ন। তাদের কণ্ঠে ভগ, মিত্র বরুণ আদি দ্বাদশ আদিত্যের আপ্যায়ন, অজ পিনাকী ঈশ্বর আদি একাদশ রুদ্রের বন্দনা, ধ্রুব সোম অনিল আদি অষ্টবসুর মঙ্গলগীত। করবারিতে বিম্বিত নবারুণ। সে কোকনদ অর্পণ সুরলোক ও ভূলোকের মহাত্মাবৃন্দে।
কোকনদবর্ণ দিনকর উদিত পূর্ব গগনে। চক্রবাক ও চক্রবাকী তাই কণ্ঠময় গিরিলোক জাগরণে। সে আহ্বানে ধ্বনিময় অলকানন্দা ধারা। ঋষিবৃন্দ করবারিতে প্রার্থনামগ্ন। তাদের কণ্ঠে ভগ, মিত্র বরুণ আদি দ্বাদশ আদিত্যের আপ্যায়ন, অজ পিনাকী ঈশ্বর আদি একাদশ রুদ্রের বন্দনা, ধ্রুব সোম অনিল আদি অষ্টবসুর মঙ্গলগীত। করবারিতে বিম্বিত নবারুণ। সে কোকনদ অর্পণ সুরলোক ও ভূলোকের মহাত্মাবৃন্দে। তৃণদলে সঞ্চিত নিশিকণায় নবারুণের কমলা রাগ। কুসুম বনে মনোরম সুবাস। হিমাদ্রিগৃহে শঙ্খধ্বনি দিনমণির নবযাত্রায়। এ দিনমানে হর ও পার্বতীর যুগলরূপে নগর পরিক্রমা। তাই হিমাদ্রিলোকের প্রতিটি গৃহে মঙ্গল সজ্জা। গৃহদ্বারে আলিপন ও গৃহ শীর্ষে কেতন। গৃহমধ্য...
সাবস্ক্রাইব করুন বা কিনুন
সম্পূর্ণ লেখাটি পড়তে এবং স্বাধীন বাংলা সাহিত্যকে সমর্থন করতে, এই লেখাটি কিনুন বা সম্পূর্ণ জার্নাল আর্কাইভ উন্মুক্ত করুন।