তুফানি ঠান্ডার পর্দাজোড়া বিজ্ঞাপন থেকে
টুপ করে নেমে এল এক বিন্দু টলমল,
তোমার শিমুল গ্রন্থি থেকে তুলোর বীজ
ছুটি নিয়ে ভেসে গেল বাতাসহীন অন্য জন্মের দিকে,
আমি তার দামাল রৌদ্রের বুকে
ঠোঁটের ফেটে যাওয়া বিপদ রেখে দিই,
যেভাবে বৃক্ষকোটর রাখে নাবালক দাগ,
হে মুখর, করতাপ জেনো,
• • •
© 2026 Bangla Journal. All rights reserved.