দ্যাবাপৃথিবী
চোখেও পড়ে না আর নক্ষত্রমালায় ঘিঞ্জি সে ছায়াসরণি—
নিশাবসরেও সাদা, বিনিদ রাতেও সাদা, অনন্তের জনঘন কোণ।
রয়েছে এবাদে লগ্ন শঙ্কিল ইঙ্গিতভার, নভপটে ছোট্টো
সৌরপুরে আমাদের যত-যা বামনগ্রহ, সবই বোধহয়
ভোকাট্টা বেহাল ঘুড়ি, মাঞ্জারশি-রাশছাড়া বেওয়ারিশ। ভ্যাস্তা
বুঝি, স্রস্ত, যুক্তি মহাজাগতিক; স্নায়ুটানে, শিথিল নিখিল।
• • •
© 2026 Bangla Journal. All rights reserved.