ফেরা
তোমার শহর ছেড়ে
দূর
ফিরে যাচ্ছি গ্রামে
শেষ মায়াটুকু ধুতে
অবেলায় ঝুম বৃষ্টি নামে
তোমার শহর ঝাঁঝাঁ
পাথর
আর পাথরের পাখি
• • •
© 2026 Bangla Journal. All rights reserved.