ESC

আর্কাইভে অনুসন্ধানের জন্য অন্তত ২টি অক্ষর লিখুন।

লগ ইন নিবন্ধন করুন
← Back to All Contributors
কব

কাজল বন্দ্যোপাধ্যায়

1 Published Work

Author · Contributor

কাজল বন্দ্যোপাধ্যায় কবি, প্রাবন্ধিক, অনুবাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ কাঙাল দীর্ঘকাল (১৯৮৫); প্রবন্ধ গ্রন্থ টেনশন অ্যান্ড সিনথেসিস ইন ওঅলে সয়িঙ্কাস প্লেএস্‌ (২০১২)।

Published Works

প্রবন্ধ Premium

বাংলাদেশ ও অক্টোবর বিপ্লব : রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগসূত্রতার ইতিহাস-সন্ধানে

পটভূমি ১. অক্টোবর বিপ্লবের ফলে রুশাতঙ্কের মাত্রা বেড়ে গেলেও ভারতবর্ষের ব্রিটিশ শাসকদের জন্য এই আতঙ্কের রয়েছে একটি পূর্ব ইতিহাস। আর ব্রিটিশের এই রুশাতঙ্ক রবীন্দ্রনাথকে দিয়ে তার ছেলেবেলাতেই একখানা রাশিয়ার চিঠি’ লিখিয়ে নিয়েছিল। তখন রবীন্দ্রনাথের বয়স মাত্র আটবছর। পরবর্তীকালে জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ ঘটনার বিবরণ লিখেছিলেন। নিম্নরূপ: বেশ মনে আছে, আমাদের ছেলেবেলায় কোনো এক সময়ে ইংরেজ গভর্নমেন্টের চিরন্তন জুজু রাশিয়া কর্তৃক ভারত আক্রমণের আশঙ্কা লোকের মুখে আলোচিত হইতেছিল। কোনো হিতৈষী-আত্মীয়া আমার মায়ের কাছে সেই আসন্ন বিপ্লবের সম্ভাবনাকে মনের সাথে পল্লবিত করিয়া বলিয়াছিলেন। পিতা তখন পাহাড়ে ছিলেন।