ESC

আর্কাইভে অনুসন্ধানের জন্য অন্তত ২টি অক্ষর লিখুন।

লগ ইন নিবন্ধন করুন
← Back to All Contributors
বস

বিশ্বরূপ সান্যাল

1 Published Work

Author · Contributor

বিশ্বরূপ সান্যাল সোভিয়েত ইউনিয়নে পদার্থবিদ্যা ও গণিতে স্নাতক হওয়ার পর থেকেই ১৯৮১ সাল থেকে মস্কোনিবাসী। বিগত দশ বছর ধরে ইতিহাস নিয়ে চর্চা করছেন। আধুনিক যুগের ইতিহাস ও সাম্প্রতিক বিশ্বের ঘটনাবলি নিয়ে তাঁর আগ্রহ ও পড়াশোনা।

Published Works

প্রবন্ধ Premium

বিশ্ববিপ্লবের প্রথম দিন

গত প্রায় এক বছর ধরে বিংশশতাব্দীর অন্যতম ঘটনা, যুগান্তকারী অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে আলোচনা চলছে। পক্ষে ও বিপক্ষে সহস্র মতামত, দৃষ্টিভঙ্গি, পুনর্মূল্যায়ন পর্ব চলছে। অনেকে মনে করেন যে, এই ঘটনা রুশ দেশ তথা বিশ্বসমাজব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছিল। যার দরুন রুশদেশ ও সোভিয়েত প্রজাতন্ত্রে বহু প্রাণহানি থেকে শুরু করে অজস্র নঞর্থক ঘটনা ঘটে। অপর দিকে রয়েছেন আর এক দল। যাঁরা মনে করেন যে মানবজাতির মঙ্গলের দিক দিয়ে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম। অবশ্য এমনও অনেকে আছেন যাঁরা মনে করেন যে, শতবর্ষ পুরোনো এই ঘটনার আজকের দুনিয়ায় কোনও প্রাসঙ্গিকতাই নেই, তাই এটিকে ভুলে যেতে পারলেই ভালো।