ESC

আর্কাইভে অনুসন্ধানের জন্য অন্তত ২টি অক্ষর লিখুন।

লগ ইন নিবন্ধন করুন
← Back to All Contributors
শচ

শক্তিনাথ চক্রবর্তী

1 Published Work

Author · Contributor

শক্তিনাথ চক্রবর্তী অবসরপ্রাপ্ত সরকারি আমলা। সাহিত্যানুরাগী। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর গল্প-কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক গণ-আন্দোলনের সঙ্গে জড়িত।

Published Works

প্রবন্ধ Premium

করোনা বিশ্বমারি ও আতঙ্ক–এ কি আন্তর্জাতিক পরিকল্পনারই অঙ্গ?

সমগ্র বিশ্বে গত দু-তিন বছর ধরে যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে করোনা বিশ্বমারিকে (Pandemic) কেন্দ্র করে তা এককথায় অভূতপূর্ব। স্মরণাতীত কালের মধ্যে সমগ্র পৃথিবীতে এমন দুর্বিপাক মানুষ আগে দেখেনি। এই বিশ্বমারিকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশে চলছে নানাবিধ বিশৃঙ্খলা, যাতে সর্বস্তরের মানুষ-–বিশেষত সমাজের নিচুতলার অসংখ্য মানুষ চরম দুর্দশায় নিমজ্জিত। বিশেষ করে ভারতবর্ষে এই বিশ্বমারিকে কেন্দ্র করে চলছে নানাবিধ সামাজিক নিপীড়ন ও বিশৃঙ্খলা। এই বিশ্বমারিকে নিয়ন্ত্রণ করার নামে বিভিন্ন রাজ্যে সরকারি নির্দেশে চলেছে বলগাহীন লকডাউন। এর ফলে ভারতবর্ষে দৈনিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৭,৩৩৩ কোটি টাকা। ৫৪ দিন লকডাউনের ফলে মোট ক্ষতির পরিমাণ ছিল ২০,১৫,৯৮২ টাকা। এরই পরিণামে ৪০ কোটি জনসাধারণের জীবনে নেমে আসে চরম সংকট—অর্থনৈতিক ও সামাজিক। এই বিশ্বমারির কবলে অগুনতি শ্রমজীবী মানুষের হয়েছে অকাল মৃত্যু এবং লক্ষ লক্ষ মানুষ হয়েছে নিঃস্ব-রিক্ত। এই বিশ্বমারির কবল থেকে সাধারণ মানুষকে রক্ষা করার সর্বাত্মক প্রচেষ্টার চাইতেও বেশি উদ্যোগ দেখা গেছে সামাজিক নানাবিধ সমস্যা সৃষ্টি করে সেগুলি এড়িয়ে যাওয়ার। করোনা ভাইরাসের আতঙ্ক সৃষ্ট