ESC

আর্কাইভে অনুসন্ধানের জন্য অন্তত ২টি অক্ষর লিখুন।

লগ ইন নিবন্ধন করুন
← Back to All Contributors
দশ

দেবস্মিতা শীট

1 Published Work

Author · Contributor

দেবস্মিতা শীট পশ্চিমবঙ্গের প্রভাতকুমার কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক। তাঁর প্রকাশিত গ্রন্থ কবিতা সমাজ কবিমন : অন্তরঙ্গ পাঠ (২০১৫)।

Published Works

প্রবন্ধ Premium

বাংলা কাব্যে প্রগতিচেতনা ও পণ্ডিত শিবনাথ শাস্ত্রী

শুরুর কথায় আসি। একজন প্রগতিশীল মানুষের জীবন ও সাহিত্য আমাদের প্রগতির পথে নবজন্ম দেয়—একথা অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে একটা জিজ্ঞাসাচিহ্ন বহুজনের মতো আমার ভাবনাতেও দানা বেঁধে রয়েছে। ঊনবিংশ শতাব্দীতে স্ত্রী-শিক্ষা প্রসারের জন্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন উদ্যোগী হওয়া সত্ত্বেও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই বাংলার তথা ভারতবর্ষের মেয়েদের শিক্ষা কিংবা ক্ষমতায়নের জন্যে এত রকম প্রকল্প আর সচেতনতা শিবিরের প্রয়োজন হয় কেন? এই জিজ্ঞাসার সূত্র ধরেই বিদ্যাসাগর পরবর্তী বাঙালি মননচর্চায় আমার মনোনিবেশ।