ধুতুরা ফুলের দেশে
আমারেও নাও হে সামাজিকতা---
আর্ত রিয়ালিটির মতন,
দ্যাখাও তোমার পুলিশঘন দিন
অবিরাম তটস্থ বিকাল।
আমারেও স্বীকার করো---
জোছনায় ডেকে ওঠা বিস্মৃত শিয়াল;
লুকানো কাশফুল তোমার--- এই স্বৈরশোভায়।
• • •
© 2026 Bangla Journal. All rights reserved.