মঙ্গলা হাট থেকে কাপড়ের পেটরা দুটো ট্যাক্সির ডিকিতে ঢোকাতে গিয়েই ধনা দেখতে পেয়েছিল ডিকির ভিতরে একটা লাল রঙের বেশ বড়োসড়ো ব্যাগ রয়েছে। ফালতু ব্যাগ নয়, ফোমের। বদু দেখে নি। ড্রাইভার কি জানে যে একটা ব্যাগ পড়ে আছে ডিকিতে?
মঙ্গলা হাট থেকে কাপড়ের পেটরা দুটো ট্যাক্সির ডিকিতে ঢোকাতে গিয়েই ধনা দেখতে পেয়েছিল ডিকির ভিতরে একটা লাল রঙের বেশ বড়োসড়ো ব্যাগ রয়েছে। ফালতু ব্যাগ নয়, ফোমের। বদু দেখে নি। ড্রাইভার কি জানে যে একটা ব্যাগ পড়ে আছে ডিকিতে?<br /> <br /> মঙ্গলাহাট থেকে ওরা হাওড়া স্টেশনে, তারপর ঘোড়াঘাটা। বাগনানের আগের স্টেশন। ঘোড়াঘাটা বাজারে ওদের একটা দোকান আছে--ভাই ভাই স্টোর্স। “সব রকমের পোশাক গামছা বিছানার চাদর শাড়ি কাপড় কলিকাতার দরে বিক্রয় হয়।” ভাই ভাই স্টোর্সের ওরা দুই ভাই। আসলে দুই বন্ধু। সেই ইস্কুল থেকে। একই সঙ্গে ফেল করত। ধনার পুরো নাম ধনঞ্জয় পোড়েল। পোড়েলের সঙ্গে ঘোড়েলের মিল হয়। গাঁ...
সাবস্ক্রাইব করুন বা কিনুন
সম্পূর্ণ লেখাটি পড়তে এবং স্বাধীন বাংলা সাহিত্যকে সমর্থন করতে, এই লেখাটি কিনুন বা সম্পূর্ণ জার্নাল আর্কাইভ উন্মুক্ত করুন।