এখন হয়তো মানুষকে এইভাবেই চলতে হবে—সাবধান-সাবধান-সাবধান—ব্যাস, শুধুই সাবধান। রাস্তাঘাটে চেনা-জানা কারোর সাথে দেখা হলেই তার মানে সাবধান—সাবধানে দাঁড়াও, সাবধানে কথা বলো, সাবধানে চলো, সাবধানে থাকো, সাবধানে টাকা-পয়সা খরচা করো, মানে সাবধান জীবনেরই আর এক নাম হয়ে গেছে, যেন এই করোনাকালে লকডাউনের আগে কক্্খনো মানুষ সাবধানে ছিল না। এখন মানুষের জন্য ‘সাবধান’ শব্দটা এতই জরুরি হয়ে গেছে। আসলে, মানুষকে যে এত বড়ো একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এই দিন যে দেখবে এটা কোনওদিনই কোনও মানুষ কল্পনাও করতে পারেনি। করোনায় মানুষের মৃত্যু দেখেই কত কত ভালো সুস্থ মানুষও হার্টফেল করেছে। শুধু কি এ দেশেই, পুরো দুনিয়াতেই হুট হুট করে কত কোটি কোটি মানুষ মারা গেছে। এ কী ভাইরাস যার ছোঁয়া লাগলেই, নাকের জলের মুখের জলের ছিটা লাগলেই করোনার শিকার হয়ে যাচ্ছে মানুষ! কত সাবধানেই না ডাক্তার করোনা রুগিদের নিজের জীবন বাজি রেখে চিকিৎসা করে যাচ্ছে। ডাক্তার, নার্স বা হাসপাতালে আর যারা রুগি সেবা করার লোক আছে, তাদের যতই সালাম করা যাক তাও যেন কম। তবুও ভগবান যেন তাদের ভালো রাখে, সুস্থ রাখে এটাই বলব।
এখন হয়তো মানুষকে এইভাবেই চলতে হবে—সাবধান-সাবধান-সাবধান—ব্যাস, শুধুই সাবধান। রাস্তাঘাটে চেনা-জানা কারোর সাথে দেখা হলেই তার মানে সাবধান—সাবধানে দাঁড়াও, সাবধানে কথা বলো, সাবধানে চলো, সাবধানে থাকো, সাবধানে টাকা-পয়সা খরচা করো, মানে সাবধান জীবনেরই আর এক নাম হয়ে গেছে, যেন এই করোনাকালে লকডাউনের আগে কক্্খনো মানুষ সাবধানে ছিল না। এখন মানুষের জন্য ‘সাবধান’ শব্দটা এতই জরুরি হয়ে গেছে। আসলে, মানুষকে যে এত বড়ো একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এই দিন যে দেখবে এটা কোনওদিনই কোনও মানুষ কল্পনাও করতে পারেনি। করোনায় মানুষের মৃত্যু দেখেই কত কত ভালো সুস্থ মানুষও হার্টফেল করেছে।...
সাবস্ক্রাইব করুন বা কিনুন
সম্পূর্ণ লেখাটি পড়তে এবং স্বাধীন বাংলা সাহিত্যকে সমর্থন করতে, এই লেখাটি কিনুন বা সম্পূর্ণ জার্নাল আর্কাইভ উন্মুক্ত করুন।