ESC

আর্কাইভে অনুসন্ধানের জন্য অন্তত ২টি অক্ষর লিখুন।

লগ ইন নিবন্ধন করুন
← Back to All Contributors
বহ

বেবী হালদার

1 Published Work

Author · Contributor

বেবী হালদার লেখিকা। গৃহকর্মীর জীবন নিয়ে আত্মজৈবনিক রচনায় পাঠকমহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে আলো-আঁধারি (২০০৪) কবে আমি বাহির হলেম (২০১৯)।

Published Works

প্রবন্ধ Premium

করোনা : লকডাউন

এখন হয়তো মানুষকে এইভাবেই চলতে হবে—সাবধান-সাবধান-সাবধান—ব্যাস, শুধুই সাবধান। রাস্তাঘাটে চেনা-জানা কারোর সাথে দেখা হলেই তার মানে সাবধান—সাবধানে দাঁড়াও, সাবধানে কথা বলো, সাবধানে চলো, সাবধানে থাকো, সাবধানে টাকা-পয়সা খরচা করো, মানে সাবধান জীবনেরই আর এক নাম হয়ে গেছে, যেন এই করোনাকালে লকডাউনের আগে কক্্খনো মানুষ সাবধানে ছিল না। এখন মানুষের জন্য ‘সাবধান’ শব্দটা এতই জরুরি হয়ে গেছে। আসলে, মানুষকে যে এত বড়ো একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এই দিন যে দেখবে এটা কোনওদিনই কোনও মানুষ কল্পনাও করতে পারেনি। করোনায় মানুষের মৃত্যু দেখেই কত কত ভালো সুস্থ মানুষও হার্টফেল করেছে। শুধু কি এ দেশেই, পুরো দুনিয়াতেই হুট হুট করে কত কোটি কোটি মানুষ মারা গেছে। এ কী ভাইরাস যার ছোঁয়া লাগলেই, নাকের জলের মুখের জলের ছিটা লাগলেই করোনার শিকার হয়ে যাচ্ছে মানুষ! কত সাবধানেই না ডাক্তার করোনা রুগিদের নিজের জীবন বাজি রেখে চিকিৎসা করে যাচ্ছে। ডাক্তার, নার্স বা হাসপাতালে আর যারা রুগি সেবা করার লোক আছে, তাদের যতই সালাম করা যাক তাও যেন কম। তবুও ভগবান যেন তাদের ভালো রাখে, সুস্থ রাখে এটাই বলব।