তোমার শরীর জুড়ে
অপার্থিব জ্যোৎস্নার গুঁড়ো
সহসা সমুদ্র হয়ে যায়
ঢেউগুলি পরস্পর ভেসে যায়
সংসারের দিকে
উজান হাওয়ার মতো এক ঝলক গার্হস্থ্যের রং
ইতিউতি প্রতিশ্রুতি ছুঁয়ে থাকে তোমাকে আমাকে
পর্দা সরিয়ে তুমি ঘরে ঢোক
• • •
© 2026 Bangla Journal. All rights reserved.