Cover Thumbnail
December 2025 22nd Year 30th Issue •

তোমাকে পাওয়ার পর শিলচরে আমি

এই তারাপুর স্টেশন, ট্রেন থেকে নেমে পড়লে
শহিদের কথা মনে পড়ে, ধুলোমাটি ঘেঁটে
শহরের অটোতে ঘুরি... মহাকাশ থেকে
পাখির চোখে দেখতে যেমন ভালো লাগে শিলচর শহর।
ভাষা-শহিদ স্টেশন থেকে অল্প দূরে আলো মেখে
দাঁড়িয়ে আকাশবাণী ভবন। পাশের রাস্তা দিয়ে
ব্যাটারি চালিত অটো আমাদের নিয়ে যায় দূরে...

ঘুগনি রুটি খেতে হবে। বিশ্রাম নেওয়া প্রয়োজন।
প্রেমতলা থেকে হেঁটে হেঁটে যাওয়া যায়
গোলদিঘি মলে। মনে পড়ে কলেজ স্কোয়ারের কথা।
গোলদিঘি আছে সেখানেও। ধারের দোকানে বসে
ঘুগনি রুটি খেয়েছি সূর্যাস্তে, কলেজবেলায়।
তারপর প্রেসিডেন্সির সামনে পুরনো বুকস্টলে
মারিও ভার্গাস ইয়োসার উপন্যাস ছুঁয়েছি
বইপাড়া আমাকে মানুষ করেছে সেইসব দিনে।

বরাক উপত্যকার মাটি অতি অল্প দিনে দিয়েছে আলো
সারারাত বিশ্ববিদ্যালয়ে কমলা ভেপার জ্বলেছে
দিনশেষে যখন কুসুমের মতো সূর্য ডুবেছে দুর্গা টিলায়
তখনই কাঁধঝোলা নিয়ে বেরিয়েছি আইরংমারায়
সন্ধ্যার বাজারে দেখেছি উত্তর-পূর্ব ভারত।
মণিপুর থেকে মেঘ উড়ে এসে বৃষ্টি দিয়েছে বারবার
সিগারেট হাতে হেঁটে গেছেন আইজলের অধ্যাপক • • •

© 2026 Bangla Journal. All rights reserved.
Published In

December 2025 22nd Year 30th Issue

Issue 260221010433 • 2025

View Table of Contents →

Reader Reviews

Please log in to write a review.
No reviews yet. Be the first to share your thoughts!