তথাগত
পৃথিবীর বিষণ্ণ মানুষেরা আমাকে টানে—
যেভাবে সলজ্জভঙ্গিতে ফুল ছড়িয়ে যায় ঘ্রাণ
খুব গভীরে যেন রূপান্তরিত শিলায় ফুটে ওঠে রঙ!
অনেক দূর থেকে সিগনাল ভেসে আসে
অজানা বনের দেশে মধুবন্তী রাগ, সারি সারি
নৌকার ঘাট—রাতের শহরে শুধু মোমবাতি জ্বলে।
• • •
© 2026 Bangla Journal. All rights reserved.