তোমার অলস ফল চেখে দেখি আমিও নির্বাক
ঘটনা যেমন হয়, তেমনই তো ঘটনা ঘটায়
ফুলের ভিতরে থাকা সরু সরু পথের ভাষায়
সে কোন নির্জন আছে, যে আমায় করে পরিপাক!
আমি তো খাদ্যের কণা, দুহাতে যেমন খুশি খেয়ে
উচ্ছিষ্ট ফেলেছ রেখে, যতদূর রক্ত চুষে খাও
এ বিশ্ব প্রপঞ্চময়, আলো জল বায়ু কেড়ে নাও
আমার মাটির কাছে, নির্নিমেষ যতদূর চেয়ে
• • •
© 2026 Bangla Journal. All rights reserved.