ESC

আর্কাইভে অনুসন্ধানের জন্য অন্তত ২টি অক্ষর লিখুন।

লগ ইন নিবন্ধন করুন
← Back to All Contributors
তচ

তুষার চক্রবর্তী

3 Published Works

Author · Contributor

তুষার চক্রবর্তী বিজ্ঞান বিষয়ক লেখক। বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি, কলকাতায় জিন-বিজ্ঞানী হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ জিন: ভাবনা, দুর্ভাবনা (২০০৯)।

Published Works

প্রবন্ধ Premium

মহেন্দ্রলালের ভারতীয় বিজ্ঞান চর্চা সভা এবং ভারতে আধুনিক বিজ্ঞানচর্চার সূচনাপর্ব

“আমরা যে প্রতিষ্ঠানটি চাই তার কাজ হবে জনগণকে বিজ্ঞানশিক্ষা দেয়া। সেখানে নিয়মিত বক্তৃতার ব্যবস্থা থাকবে, বক্তারা বিষয়বস্তু বোঝাবার জন্য পরীক্ষা দেখাবেন, এবং শ্রোতাদেরও আহ্বান করা হবে সেইসব পরীক্ষা সম্পাদন করতে। আমাদের ইচ্ছা, প্রতিষ্ঠানটি থাকবে সম্পূর্ণভাবে স্বদেশী পরিচালনায় ও নিয়ন্ত্রণে।” (মহেন্দ্রলাল সরকার, বিজ্ঞানসভার প্রস্তাবনা) ভারতবর্ষের ইতিহাসে ১৮৭৬ সালটি অনেক দিক থেকেই একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। মহারানি ভিক্টোরিয়া এই বছর আনুষ্ঠানিকভাবে ভারতমুকুট মাথায় নেন। যার ফলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ভারতের ক্ষমতা হস্তান্তরিত হওয়া সুনিশ্চিত হলো। বিশ্বের সামনে প্রকাশ্যে ব্রিটিশ সাম্রাজ্যের কোহিনুর হিসেবে উদ্ভাসিত হলো ঔপনিবেশিক ভারত। ভারতবর্ষের নব্য-ভূস্বামী এবং নবজাত ভারতীয় শিক্ষিত বুদ্ধিজীবীরা কোম্পানির আমল পার হয়ে, মহারানির রাজত্বে ঠাঁই পেয়ে, যারপরনাই উৎফুল্ল হয়ে উঠেছিল।