ESC

আর্কাইভে অনুসন্ধানের জন্য অন্তত ২টি অক্ষর লিখুন।

লগ ইন নিবন্ধন করুন
← Back to All Contributors
অগ

অলোক গোস্বামী

4 Published Works

Author · Contributor

অলোক গোস্বামী গল্পকার। গল্পের জন্য বাংলা আকাদেমি এবং পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তর কর্তৃক সোমেন চন্দ পুরস্কারে ভূষিত। প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ আগুনের স্বাদ (২০০৫); মেমরি লোকাল (২০২০)।

Published Works

গল্প Premium

রোদনের ভাষা

কেঁ ও ও খ্র র র স। ওপরের কব্জাটা না থাকায় বন্ধ কিংবা খোলার সময় টিনের গেটটা মাটিতে ঘষটে আওয়াজ ওঠে। কব্জাটা বহুদিন ধরেই ল্যাকপ্যাক করছিল। জানানও দিচ্ছিল নিজের নড়বড়ে অবস্থার কথা। তবুও মালিকের কোনও হেলদোল নেই দেখে একদিন খসে পড়েছে। সেই খবরও মালিক পাছে না রাখে যেন তাই উপহার দিয়ে গেছে ওই বিশ্রী শব্দটা। অন্যমনস্ক দশায় শব্দটা প্রায়শই পিলে চমকে দেয়। তবুও নীলকান্ত একইরকম নির্বিকার। ভেবেছেন, মন্দ কী, কলিং বেলের কাজ তো হচ্ছে। অনেক বাড়িতে এর থেকেও বিশ্রী শব্দের কলিং বেল থাকে। কিন্তু এখন আচমকা সেই কলিংবেলের শব্দে ভ্রূ কুঁচকে উঠল, আবার কে!