ESC

আর্কাইভে অনুসন্ধানের জন্য অন্তত ২টি অক্ষর লিখুন।

লগ ইন নিবন্ধন করুন
← Back to All Contributors
সস

সন্দীপন সেন

7 Published Works

Author · Contributor

সন্দীপন সেন কলকাতার আনন্দমোহন কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তাঁর চর্চার বিষয়বস্তু রবীন্দ্রনাথ ও সমকালীন বাংলা। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে রাজনীতির রুদ্ধ দ্বার ও রবীন্দ্রনাথ (২০১৫); রবীন্দ্রনাথ ও ইংরেজ শাসন : কালান্তরের বৃত্তান্ত (২০১৯)।

Published Works

প্রবন্ধ Premium

সেই ধন্য নরকুলে : দুশো বছরে কবি শ্রীমধুসূদন

ইংরেজি সাহিত্যের ছাত্র মাত্রেই ব্রিটিশ রোম্যান্টিক কবি উইলিয়াম ব্লেকের একটি বিখ্যাত উক্তির কথা জানেন -–মহাকবি মিলটনের প্যারাডাইস লস্ট নিয়ে আলোচনা প্রসঙ্গে ব্লেক বলেছিলেন যে মিলটন নিজের অজান্তেই স্যাটানকে (অর্থাৎ শয়তানকে) তাঁর কাব্যের নায়ক বানিয়েছেন।১ ব্লেকের এ মন্তব্য নিয়ে পণ্ডিত ও সমালোচক মহলে যথেষ্ট দ্বিমত রয়েছে-–কেউ কেউ যেমন মনে করেন ব্লেকের মন্তব্য যথার্থ, তেমনই আবার অনেকেই আছেন (তাঁরাই বোধহয় সংখ্যাগুরু) যাঁদের ধারণা ব্লেক অতিশয়োক্তি করেছেন, কারণ তাঁদের মতে মিলটনের কাব্যের চলন দেখেই বোঝা যায় যে স্যাটানের চরিত্রের ক্রমাগত অধোগতি হচ্ছে, তাই সে চরিত্র এই কাব্যের নায়ক হতে পারে না।

প্রবন্ধ Premium

রবীন্দ্রনাথের কবিতায় আধুনিকতা : গীতাঞ্জলি-র রাজনীতি

আরনেস্ট রিজ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক এক ইংরেজ কবি। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাবার আগেই তাঁর কবিতা শুনে রিজ তাঁকে বলেছিলেন যে রবীন্দ্রনাথের কবিতা আপাত বাস্তবতার অন্তরালে থাকা আদর্শ জীবনের প্রতি তাঁর বিশ্বাস ফিরিয়ে দিয়েছে, যে বিশ্বাস তিনি তাঁর যৌবনে লালন করতেন।১ ১৯১৫ সালে রবীন্দ্রনাথের একটি পূর্ণাঙ্গ জীবনীও লিখেছিলেন রিজ। তাঁর সেই বইতে তিনি একটি প্রায় অবিশ্বাস্য কাহিনি লিখেছেন, যে কাহিনি তিনি শুনেছিলেন এডউইন মন্টেগুর কাছে, যিনি ছিলেন ব্রিটিশ ভারতের এক প্রধান রাজপুরুষ।

প্রবন্ধ Premium

রবীন্দ্রনাথ : সোনার উত্তরাধিকার ও নবীন প্রজন্ম

ধরা যাক আজকের যুগের বিশ্বায়িত বাঙালি বন্ধু-বন্ধুনীদের কথা (অনেকেই জানে---'বন্ধুনী' নামক শব্দটিকে বাংলা ভাষায় অমর করে দিয়ে গেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর শেষের কবিতা উপন্যাসে)। ধরা যাক তারা সমবেত হয়েছে আধুনিক পৃথিবীর এক আধুনিক শহরে --- কলকাতা, মুম্বাই, ঢাকা, লন্ডন, নিউ ইয়র্ক বা টরন্টোতে। এও ধরা যাক --- ধরে নেওয়ার জন্যেই ধরে নেওয়া যাক --- জীবনকে পার্থিবভাবে উপভোগ করার প্রচুর থেকে প্রচুরতর উপকরণ তাদের হাতে মজবুত। এমন সময়ে তাদের সাধ হল রবীন্দ্রনাথের, আরও নির্দিষ্ট করে বললে রবীন্দ্রনাথের গানের, যে গান--- আক্ষরিক অর্থেই--- বাঙালির জীবন-মরণের সঙ্গী।